ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ২ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। সব মিলিয়ে সদ্য সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ ডিভিডেন্ড শুধু মাত্র সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য। কোম্পানির স্পন্সর পরিচালকেরা ডিভিডেন্ড না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.৭২ পয়সা। গত তিন প্রান্তিকে কোম্পানির লোকসান ছিল ০.৮৫ পয়সা। সে তুলনায় কোম্পানিটি মুনাফায় ফিরেছে।
চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.১৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments