ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৬৮ বারে ৫২ লাখ ৮০ হাজার ৪৩৬টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আলহাজ্ব টেক্সটাইলের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৪৫ শতাংশ। কোম্পানিটি ৬৪৯ বারে ৩ লাখ ৪ হাজার ১৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হামিদ ফেব্রিক্সের দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫৩ বারে ৪০ লাখ ২১ হাজার ২১৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগাসি ফুটের ৭.৫৯ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৭.৫৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ৭.৩৩ শতাংশ, আইটি কনসালটেন্টের ৭.০৪ শতাংশ, ফার কেমিক্যালের ৬.৭২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.৩০ শতাংশ এবং ফরচুন সুজের শেয়ার দর ৬.০৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments