
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ০.৭০ টাকা। আইপিও’র পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৪২ টাকা।
হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) ইপিএস হয়েছে ৩.৪৫ টাকা। আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানিটির ইপিএস ২.০৭ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৮.১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments