শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদদুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ৪ কোম্পানি
spot_img
spot_img

দুই স্টক এক্সচেঞ্জে লেনদেনে সেরা ৪ কোম্পানি

 

ডেইলি শেযারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে ৪ কোম্পানি। এগুলো হলো- বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বিএটিবিসি এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

বেক্সিমকো লিমিটেড : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমোক লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৯৪টি শেয়ার ৬২১ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৩ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ৫ লাখ ৯৬ হাজার ৬৬টি শেয়ার ৯ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৮০০ টাকার লেনদেন হয়েছে।

ওরিয়ন ফার্মা : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৩ নম্বরে অবস্থান করছে ওরিয়ন ফার্মা। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ২৪ লাখ ৫৮ হাজার ১৬৬টি শেয়ার ২৩৩ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৫ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ৭ লাখ ৮৯ হাজার ৪৯৪টি শেয়ার ৮ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৮০০ টাকার লেনদেন হয়েছে।

বিএটিবিসি : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৪ নম্বরে অবস্থান করছে বৃটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানি-বিএটিবিসি। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৩২ লাখ ৪৫ হাজার ১৪৯টি শেয়ার ২০৩ কোটি ১২ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ২ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ২ লাখ ২০ হাজার ৪৪৫টি শেয়ার ১৩ কোটি ৮৫ লাখ ৬ হাজার ৯০০ টাকার লেনদেন হয়েছে।

সাইফ পাওয়ারটেক : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৫ নম্বরে অবস্থান করছে সাইফ পাওয়ারটেক। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ ৮০ হাজার ৯৪৭টি শেয়ার ১৯৩ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৬ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ১৭ লাখ ৪ হাজার ৬০১টি শেয়ার ৭ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ৭০০ টাকার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments