
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সেই সাথে কোম্পানিটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে।তবে স্পন্সর এবং পরিচালকেরা কোনো ডিভিডেন্ড পাবে না।
গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ২০২১ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৪.১৮ টাকা।
এছাড়া গত বছর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৪৭ টাকা। এছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএবি) হয়েছে ১৩.৭৩ টাকা।
আগামী ৩০ ডিসেম্বর (২০২১) দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments