মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননতুন সিনেমাতে গান নিয়ে ইমরান-সুধা
spot_img
spot_img

নতুন সিনেমাতে গান নিয়ে ইমরান-সুধা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিলেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী সুধা। ‘মন মানেনা বারন’ এবং ‘বদলে গেছি’ শিরোনামের গান দুটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম।

সম্প্রতি রাজধানীর মগবাজারের ফোকাস স্টুডিওতে গান দুটির রেকর্ডিং সম্পন্ন হয়। দুটি গানই ‘সদর ঘাটের বাদশা’ নামের একটি ছবিতে ব্যবহার করা হবে। ছবিটি পরিচালনা করছেন ইভান মল্লিক।

গান দুটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ইমরান বলেন, গান দুটির কথা, সুর ও মিউজিক অসাধারণ। নতুন শিল্পী সুধার সঙ্গে এটি আমার প্রথম কাজ। খুবই চমৎকার তার গানের গলা। গান দুটি সুধা অনেক অবেগ দিয়ে গেয়েছেন। আশা করি যখন গান দুটি স্কিনে দেখতে পারবে, তখন ভালো লাগবে ।

সুধা বলেন, অনেক দিনের স্বপ্ন ছিল সিনেমাতে প্লে-ব্যাক করার। সেটি পূরণ হয়েছে। এছাড়া ইমরান ভাইয়ের সঙ্গে গাইলাম প্রথম। উনি দারুণ একজন সঙ্গীতশিল্পী। পরিচালক সূত্রে জানা গেছে, শিগগিরই ছবিটির অভিনয়শিল্পী চূড়ান্ত করে মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটির কাজ শুরু হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments