শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘রেহানা মরিয়ম নূর’-এর ঝুলিতে আরও একটি পুরস্কার
spot_img
spot_img

‘রেহানা মরিয়ম নূর’-এর ঝুলিতে আরও একটি পুরস্কার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস (অ্যাপসা) থেকে ‘রেহানা মরিয়ম নূর’ একসঙ্গে দুটি স্বীকৃতির প্রাপ্তির পর এবার হংকং থেকে এলো আরেকটি সুখবর। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই ছবিটি এবার হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালের নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড জিতে নিয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) এই খবরটি নিশ্চিত করেন ছবিটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু।উৎসবের জুরিবোর্ড থেকে ছবিটি সম্পর্কে দারুণ মন্তব্য করা হয়। বলা হয়, ‘ছবিটির মাধ্যমে এমন একটি নিপীড়নমূলক পরিবেশ তৈরি করা হয়, যেখানে দেখা যায় একজন ব্যক্তিকে (আজমেরী হক বাঁধন) তার বিবেকের শেষ প্রান্তে ঠেলে দেওয়া হলো।

জুরি বোর্ডের সদস্যরা ছবিটির গতিশীল হ্যান্ডহেল্ড ক্যামেরাওয়ার্ক আর সিনেমাটোগ্রাফির প্রশংসাও করেন। ১২ নভেম্বর থেকে ছবিটি চলছে বাংলাদেশের ১২টি প্রেক্ষাগৃহে।

এর আগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে কান উৎসবে অফিসিয়াল সিলেকশন হয় ‘রেহানা মরিয়ম নূর’। এতে অনবদ্য অভিনয় করে দেশ-বিদেশে দারুণ প্রশংসিত হয় ছবিটি। এরপর গত ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহর থেকে খবর আসে অ্যাপসা জয়ের। এতে ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিলো।

এসব প্রাপ্তিতে বাঁধনের প্রতিক্রিয়া এমন, ‘অ্যাপসা জয়ের পর এবার সুখবর পেলাম হংকং থেকে। অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের ব্যাপার। দেশের দর্শকদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছি। আমি মনে করি, এসব অর্জন মূলত আব্দুল্লাহ মোহাম্মদ সাদের।

১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments