ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন,২০২১ পর্যন্ত দিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটি ৩ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকার প্রিমিয়াম আয় করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ৫ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির কনসুলেটেড প্রিমিয়াম আয় কমেছে ৫ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকার। আর লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৭৬ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
আগের বছর একই সময় কোম্পানিটি ১০ কোটি ৮২ লাখ ২০ হাজার টাকা প্রিমিয়াম আয় করেছিল এবং লাইফ ফান্ডের পরিমাণ ছিল ১৮১ কোটি ৩২ লাখ ৪০ হাজার টাকার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments