ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

গতকাল বুধবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে (২.৩৩) টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে যার লোকসান পরিমাণ হয়েছে(৪.৪২) টাকা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে (১৪৭.২৬) টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments