ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে।সেই সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।
এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ৩৮৭ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গতকাল এই সময় শেয়ার লেনদেন হয়েছিল ৪৩৭ কোটি ৭০ লাখ ৮১ হাজার টাকা।সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৫০ কোটি ৬০ লাখ ৩৪ হাজার টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৯০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৯৩ লাখ ১ হাজার ৪৪২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments