মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘জ্যাঁ কুয়ে ১৯৭১’র চিত্রায়ন শেষ হলো
spot_img
spot_img

‘জ্যাঁ কুয়ে ১৯৭১’র চিত্রায়ন শেষ হলো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ফ্রান্সের প্যারিসের আর্লি বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান ছিনতাই করেন ফরাসী এক তরুণ। নাম জ্যাঁ কুয়ে।

প্রায় ৫০ বছর আগে পাকিস্তানের সেই বিমান ছিনতাই করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বন্ধুতে পরিণত হন তিনি। বিমানটি ছিনতাই করার একটাই উদ্দেশ্য ছিল, যুদ্ধের সময় পূর্বপাকিস্তান তথা বাংলাদেশের শরণার্থী শিশুদের চিকিৎসার জন্য ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন একজন স্বাধীনতাকামী মানুষের সত্যি ঘটনাটা অবলম্বন করে এবার বাংলাদেশে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

নাম ‘জ্যাঁ কুয়ে ১৯৭১’। এটি নির্মাণ করছেন ‘ভুবন মাঝি’ ও ‘গণ্ডি’খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খান। এটি মহান মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম আন্তর্জাতিক সিনেমা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন মোহাম্মাদ ফরিদ খান ও ফাখরুল আরেফীন খান। গত ১৮ সেপ্টেম্বর সিনেমাটির দৃশ্যধারণ শুরু করেন নির্মাতা। জানা গেছে, দুই দফায় প্রায় এক মাসের দৃশ্য ধারণে ছবির চিত্রায়ন শেষ হয়।

নির্মাতা এখন ছবির এডিটিং ও ডাবিংয়ের কাজ করছেন। ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ। এছাড়াও অভিনয় করছেন সব্যসাচী চক্রবতী, ইন্দ্রনীলসহ ৩৬ জন অভিনয় শিল্পী।

ফাখরুল আরেফীন খান বলেন, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাঁ কুয়ে পাকিস্তানের পিআই এ-৭১১ বিমানটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন। সেদিন জ্যাঁ কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন। কী ঘটেছিল বিমানের ভেতরে। পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে ধরতে চেয়েছি। আর সেই লক্ষ্য নিয়েই আমরা এরই মধ্যে সিনেমার চিত্রায়ন শেষ করে শুটিংপরবর্তী কাজগুলো করছি।

তিনি  আরও বলেন, এটা আমাদের গড়াই ফিল্মসেরও প্রথম আন্তর্জাতিক কাজ। মুক্তিযুদ্ধের সময় দেশের বিপদে পড়া মানুষদের সাহায্য করার জন্যই জ্যাঁকুয়ে বিমান ছিনতাই করেছিলেন। যদিও অফিসারদের চালাকির কারণে তিনি আটকা পড়েছিলেন সেদিন। কিন্তু ঠিকই তার শর্ত ধরে ২০ টন ওষুধ কলকাতায় এসেছিল। আশা করছি বাংলাদেশের এই পরম বন্ধুকে নিয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের কাছে ভালো লাগবে।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments