
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে ৪ কোম্পানি। এগুলো হলো- বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ফরচুন সুজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বেক্সিমোক লিমিটেড : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমোক লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ৮২ হাজার ৯০টি শেয়ার ৭৬৪ কোটি ১ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৩ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ৮ লাখ ২০ হাজার ৩৪১টি শেয়ার ১৪ কোটি ৬৭ লাখ ৮২ হাজার ৮০০ টাকার লেনদেন হয়েছে।
ব্র্যাক ব্যাংক : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৩ নম্বরে অবস্থান করছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ২৯২টি শেয়ার ২৯৩ কোটি ৯৪ লাখ ২ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৬ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ১৫ লাখ ৯৬ হাজার ৪৫১টি শেয়ার ৮ কোটি ৯০ লাখ ৪০ হাজার ৮০০ টাকার লেনদেন হয়েছে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৬ নম্বরে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৮৮ হাজার ৯৩৪টি শেয়ার ২২১ কোটি ৫ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ২ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ৬ লাখ ৯৪ হাজার ৫০২টি শেয়ার ১৪ কোটি ৭১ লাখ ৮ হাজার ৬০০ টাকার লেনদেন হয়েছে।
ফরচুন সুজ : বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৭ নম্বরে অবস্থান করছে ফরচুন সুজ লিমিটেড। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৫৫৩টি শেয়ার ২১৭ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকার ৪ নম্বরে অবস্থান করছে কোম্পানিটি। সপ্তাহজুড়ে সিএসইতে ৯ লাখ ৪৪ হাজার ৪৪৩টি শেয়ার ১০ কোটি ২০ লাখ ১ হাজার ২০০ টাকার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.


































Recent Comments