ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাভেলো ( তৌফিকা ফুড এন্ড লাভেলো আইস-ক্রীম পিএলসি) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ রোববার (২১ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্যমতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল।আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৮ শতাংশ। ৩০ সেপ্টেম্বর ২০২১ প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৭ পয়সা। আগের হিসাব বছরের শেষে যা ছিল ১২ টাকা ৫৭ পয়সা এবং এনওএফপিএস বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১ পয়সা যা আগের হিসাব বছরে ছিল (২৪) পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments