
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ২৬তম বার্ষিক সাধারণ সভা আজ ২৫ নভেম্বর বিকাল ৪টায় সিএসই’র কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এজিএমে কোম্পানির ২০২০-২০২১ অর্থবছরের জন্য ঘোষিত ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারা অনুমোদন দেন। এছাড়া সিএসই’র পরিচালক হিসেবে প্রুডেনশিয়াল ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল ইসলামকে নির্বাচন করেছেন শেয়ারহোল্ডাররা।
ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত এজিএমে সিএসই’র পরিচালক প্রফেসর এস.এম. সালামাত উল্লাহ ভূঁইয়া, এস.এম তায়েব, সোহেল মোহাম্মদ শেখর, মো: লিয়াকত হোসেন চৌধুরী, ব্যারিষ্টার অনিতা গাজী ইসলাম, সৈয়দ মোহাম্মদ তানভীর (মেজর, অব:সর), এমদাদুল ইসলাম, মো: সিদ্দিকুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম ফারুক এবং কোম্পানি সচিব রাজিব শাহা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments