বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ডিআরইউর ভোটে উৎসবের আমেজ
spot_img
spot_img

ডিআরইউর ভোটে উৎসবের আমেজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রিপোর্টারদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  এ উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ডিআরইউ প্রাঙ্গণে।  রিপোর্টাররা আজ এক বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

এবারেরর নির্বাচনে মোট ভোটার ১৭২২ জন। আজ মঙ্গলবার সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

গত কয়েকদিন ধরে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন প্রার্থীরা। আজও অনেক প্রার্থী ভোটকেন্দ্রের বাইরে প্রচার চালাচ্ছেন। যোগ্য কার্যনির্বাহী পরিষদ বেছে নিতে সদস্যদের মধ্যেও উৎস-উদ্দীপনার কোনো কমতি নেই। ভোটাররা সকাল থেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হাজির হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। আর বাকি দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন লড়ছেন।

সভাপতি পদে ভোট করছেন সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ, কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী।

সাধারণ সম্পাদক পদে ভোট করছেন মসিউর রহমান খান, জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

এর আগে সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বক্তৃতা করেন ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার, ডিআরইউর প্রতিষ্ঠাতাদের অন্যতম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments