বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এবার ময়লার গাড়িতে ক্যামেরা বসাবে উত্তর সিটি ডিএনসিসি
spot_img
spot_img

এবার ময়লার গাড়িতে ক্যামেরা বসাবে উত্তর সিটি ডিএনসিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬৫টি ময়লার গাড়িতে চালকের আসন বরাবর ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ক্যামেরা বসানো হলে কাজে ফাঁকি এবং অন্য কাউকে দিয়ে গাড়ি চালানোর প্রবণতা কমবে। চালকদের মধ্যে শৃঙ্খলা আসবে।

সোমবার (২৯ নভেম্বর) রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট ২০২১ এর রেডিমেড গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল খাত নিয়ে কারিগরি অধিবেশন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বর্তমানে ডিএনসিসির ১৬৫টি ময়লার গাড়ি রয়েছে। এগুলোতে ৬২ জন স্থায়ী চালক রয়েছেন। ২০ জন দৈনিক মজুরিভিত্তিতে চালক। বাকি চালকরা বহিরাগত। তাদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই।

এমন চালকদের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সর্বশেষ গত ২৫ নবেম্বর পান্থপথে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় একজন সংবাদকর্মী মারা যান। এই চালক ডিএনসিসির নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন না।

ডিএনসিসির ময়লার গাড়ি এভাবে আর কতদিন চলবে? এমন প্রশ্নের জবাবে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসির ময়লার গাড়ি চালকদের এ সমস্যা শুধু আজকের নয়। এটা যুগের পর যুগ চলে আসছে। আমাদের এখন সময় এসেছে চালকদের প্রশিক্ষণ দেওয়ার।

বিআরটিসির সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। তারা আামাদের ২৫ জন করে চালককে প্রশিক্ষণ দেবে। এছাড়া আগামীকাল মঙ্গলবার (৩০ নবেম্বর) ডিএনসিসির নগর ভবনে সব চালককে ডেকেছি। তাদের ভালোভাবে গাড়ি চালানোর জন্য বলা হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমাদের চালক সংকট রয়েছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে চালক নিয়োগ করা হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments