শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণপুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা
spot_img
spot_img

পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ নভেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ১৭.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৫ শতাংশ বা ৯২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭০৩.২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫১৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৬৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৭.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ১১ লাখ ৫২ হাজার ১৯৫টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৫১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ২৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ২১.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৯৫.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩০.৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৯৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৮৬৬টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৬৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০৮ কোটি ১৮ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৩৮ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩২ শতাংশ বা ২৬২.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৬১৪.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৩টির, কমেছে ১৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০ কোটি ২৮ লাখ ৬০ হাজার ৩৯৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার ৮৯৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৪৯৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments