শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণআতঙ্ককে পাত্তাই দিল না পুঁজিবাজার
spot_img
spot_img

আতঙ্ককে পাত্তাই দিল না পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আজ বেশ আতঙ্কে লেনদেন শুরু করেছে শেয়ারবাজার। কিন্তু সেই আতঙ্ককে পাত্তাই দেয়নি পুঁজিবাজার। বেলা যত বেড়েছে সূচক ও শেয়ার দরে ইতিবাচক প্রভাব পড়েছে।

আজ ২ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫৫.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে১.৩০ শতাংশ বা ৮৯.১৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৩৬.২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৮.৯১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৩৫.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৮ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৫.৬১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৪৯ লাখ ৬২ হাজার ৫০৫টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৯৯৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার টাকা।

গত কার্যদিবস অর্থাৎ ১ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১৪ শতাংশ বা ১৪৩.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩৭.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭৩.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৯.৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩ টির, কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৮.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৫৩টি শেয়ার ২ লাখ ৩২ হাজার ২৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ ২৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৫৮ লাখ ৩১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.২৮ শতাংশ বা ২৫৬.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৫৪.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫২ টির, কমেছে ৮৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬২ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৬৫৪ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ২৮২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৭ কোটি ৮৯ লাখ ৫৮ হাজার ৩৭২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments