সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedঅন্যের ব্যক্তিগত ছবি ও ভিডিও আপলোড নিষেধাজ্ঞা টুইটারের
spot_img
spot_img

অন্যের ব্যক্তিগত ছবি ও ভিডিও আপলোড নিষেধাজ্ঞা টুইটারের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগেরর প্লাটফর্ম টুইটার সম্প্রতি একটি নীতিমালা প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে কারো ব্যক্তিগত ছবি বা ভিডিও অনুমতি ছাড়া শেয়ার করলে তা মুছে ফেলা হবে ।

টুইটার সম্প্রতি ‘ডক্সিং’ নামের একটি নীতি প্রকাশ করেছে। এতে সম্মতি ছাড়াই অন্যের ছবি বা ভিডিও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।যদিও সমালোচকরা বলছেন, এটি প্লাটফর্মের স্বাধীন মত প্রকাশ দমনে সহায়ক হিসেবে কাজ করতে পারে।

টুইটারের নতুন সিইও হিসেবে পরাগ আগরওয়াল দায়িত্ব নেওয়ার এক দিনের মাথায় নতুন নীতিমালা চালুর সিদ্ধান্ত নিলো সংস্থাটি। এতে ব্যবহারকারীর গোপনীয়তা আরও সুরক্ষিত থাকবে বলে মনে করছে টুইটার।

এদিকে টুইটার এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে, ‘গোপনীয়তা ও সুরক্ষার লক্ষ্যে আমরা একাধিক প্রাইভেসি সিস্টেমকে পরিবর্তন করতে যাচ্ছি। আমরা আমাদের বিদ্যমান ব্যক্তিগত তথ্য নীতি হালনাগাদ করছি এবং ‘প্রাইভেট মিডিয়া’ অন্তর্ভুক্ত করার সুযোগ যোগ করছি। আমাদের বিদ্যমান নীতির আওতায়, অন্য কারও ব্যক্তিগত তথ্য, যেমন-ফোন নম্বর, ঠিকানা ও আইডি প্রকাশ করা এরই মধ্যে টুইটারে অনুমোদিত নয়। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার হুমকি দেওয়া বা অন্যদের তা করতে উদ্বুদ্ধ করা এবং এর সঙ্গে রয়েছে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচার।

ব্যবহারকারীদের নিরাপত্তা নীতি আরও শক্তিশালী করার লক্ষ্যেই নতুন এ আপডেট বলেও জানিয়েছে টুইটার।

টুইটার আরও জানিয়েছে, অন্যের ব্যক্তিগত ছবি বা ভিডিও আপলোডের আগে সে ব্যক্তির কাছ থেকে সম্মতিসূচক অনুমতি নিতে হবে। তবে, কোনো ব্যক্তি যদি সে মিডিয়া ফাইল আপলোডের পরে কোনো অভিযোগ করেন, তাহলে তা গুরুত্বসহ দেখা হবে এবং সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments