শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স
spot_img
spot_img

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ৬০.১৫ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৩১ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ২০ লাখ ৩৪ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ৪৪ দশমিক ১৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ১৯ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ৩ লাখ ৮২ হাজার  টাকা।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪৩ কোটি ২০ লাখ ১১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৬৪ লাখ ২ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, ইনডেক্স অ্যাগ্রো, জিবিবি পাওয়ার, জিএসপি ফিন্যান্স, অ্যাক্টিভ ফাইন, বাংলাদেশ সাবমেরিন কেবল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments