ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৫৬.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ৩২.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৪.৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৫.৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.১৪ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ২ হাজার ৬৩২.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৪ টির, কমেছে ১০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৬.৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৪৪৪টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৩৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার টাকা।
গতকাল ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৩৭ শতাংশ বা ৯৬.৮৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৯৫২.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৬৭.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬২১.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯৭ টির, কমে ২৫৭ টির এবং অপরিবর্তিত রয় ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৫.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৭৫ লাখ ৯২টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ৭৩৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১০৮ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫০ শতাংশ বা ১০২.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৬২.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬০ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৮ লাখ ৯২ হাজার ৭৫২টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ১৯ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৫ কোটি ১৯ লাখ ২৯ হাজার ৯৮৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.




























Recent Comments