ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৮৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯ বারে ১১ লাখ ৭২ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৮৬ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪ বারে ২৬ লাখ ৯ হাজার ১১০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা জেমিনী সী ফুডের বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৮৪ বারে ১ লাখ ৯১ হাজার ৪৬৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এ্যাগ্রিকালচারাল মার্কেটিংয়ের ৮.৫৯ শতাংশ, লিব্রা ইনফিউশনসের ৭.৪৯ শতাংশ, এম.এল ডাইংয়ের ৭.২২ শতাংশ, সোনারগাঁ টেক্সটাইলের ৭.২২ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৭.০৩ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পসের ৭.০৩ শতাংশ এবং আলিফ ম্যানুফেকচারিংয়ের ৬.৫৭ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


























Recent Comments