মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়বাস্তবমুখী শিক্ষা জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের মূল হাতিয়ার বলেছেন দীপু মনি
spot_img
spot_img

বাস্তবমুখী শিক্ষা জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের মূল হাতিয়ার বলেছেন দীপু মনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বাস্তবমুখী শিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক লক্ষ্যমাত্রাগুলো অর্জনের মূল হাতিয়ার।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে পরিমার্জিত শিক্ষাক্রমের ওপর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা একাডেমিক সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের অনেক উন্নতি হয়েছে। ২০৩০ সালের মধ্যে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর নয়, বাস্তব ও প্রায়োগিক দিকে আগ্রহী করে তুলতে হবে। তাহলে শিক্ষা পরিপূর্ণ হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments