রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি
spot_img
spot_img

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে তিন কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত তিন কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামী ১৫ ও ১৯ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ক্যাবলস, সিলকো ফার্মাসিটিক্যালস এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ২০ ডিসেম্বর এ তিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮.৬৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৬.৪৬ টাকা লোকসান হয়েছিল। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১০.৪২ টাকা। যা গত এই সময় ছিলো ১৫.১১ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৮.১৪ টাকা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২২, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৮০ টাকা আয় হয়েছিল। শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২১.৮৫ টাকা। যা গত এই সময় ছিলো ২১.৬৪ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৪৮ টাকা কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জানুয়ারি ২০২২, সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৭৪ টাকা। আগের বছর একই সময়ে আয় ছিলো ১.৬৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩.১৮ টাকা। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments