শুক্রবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট
spot_img
spot_img

ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ইরানের পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে রোববার টেলিফোনে আলাপ করার সময় দুই প্রেসিডেন্ট এ আহ্বান জানান। খবর রয়টার্সের।

রোববার এক বিবৃতিতে রাশিয়া বলেছে, প্রেসিডেন্ট পুতিন ও ম্যাকরন ওই টেলিফোনালাপে পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। টেলিফোন সংলাপে দুই প্রেসিডেন্ট সিরিয়া পরিস্থিতি এবং ইউক্রেনে শান্তি প্রক্রিয়া নিয়েও আলোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন এবং তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর পরিপ্রেক্ষিতে ইরান ২০১৯ সালের ৮ মে পরমাণু সমঝোতার ২৬ ও ৩৬ নম্বর ধারা অনুযায়ী এটিতে তাদের দেয়া কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে।

কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত ৫ জানুয়ারি তেহরান ঘোষণা করে, দেশটি এখন থেকে পরমাণু সমঝোতার বাধ্যবাধকতা মেনে চলবে না। তবে ইউরোপিয়ানরা তাদের কথা রাখলে তেহরান পরমাণু সমঝোতা রক্ষা করবে এবং নিজের প্রতিশ্রুতিগুলো আবার বাস্তবায়ন করা শুরু করবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments