ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- বিডি ল্যাম্পস, কে অ্যান্ড কিউ, ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বেলা ১১টায় কে অ্যান্ড কিউ, সাড়ে ১১টায় বিডি ল্যাম্পস, বিকাল পৌনে ৪টায় ওরিয়ন ফার্মা এবং ওরিয়ন ইনফিউশনের এজিএম বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, কোম্পানিগুলোর মধ্যে ৩০ জুন ২০২১ সমাপ্ত অথবছরের জন্য ওরিয়ন ফার্মা ১২ শতাংশ ক্যাশ, ওরিয়ন ইনফিউশন্স ১০ শতাংশ ক্যাশ, কে অ্যান্ড কিউ ৫ শতাংশ স্টক এবং বিডি ল্যাম্পস ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments