ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- আরএন স্পিনিং, স্টাইলক্র্যাফট, ফার কেমিক্যাল এবং কনফিডেন্স সিমেন্ট। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ বেলা ১১টায় কনফিডেন্স সিমেন্ট, সাড়ে ১১টায় আরএন স্পিনিং ও স্টাইল ক্র্যাফট এবং দুপুর সাড়ে ১২টায় ফার কেমিক্যালের এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যাল ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং কনফিডেন্স সিমেন্ট ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন ২০২০ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ দুই কোম্পানি। একই সময়ে অপর দুই কোম্পানি আরএন স্পিনিং এবং স্টাইলক্র্যাফট নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.





























Recent Comments