ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সারা আলী খানের বয়স সবে ২৬। তার বাবা বলিউড তারকা সাইফ আলী খান যখন ১৯৯৪ সালে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবিতে অভিনয় করছিলেন তখন সারার জন্মই হয়নি। সেই ছবিতে সারার বাবা সাইফের সঙ্গে জুটি বেঁধে আরেকটি প্রধান ভূমিকায় সমান্তরাল চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের খিলাড়ি নায়ক অক্ষয় কুমার। অভিনয়ের বাইরে বলিউডের এই দুই জনপ্রিয় অভিনেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে সেই সময় থেকেই।

অক্ষয় কুমার সাইফ পত্নী, কারিনা কাপুর খানের সঙ্গে জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছেন। কারিনা সম্পর্কে সারা আলী খানের সৎ মা। তন্বী নায়িকা সারা এবার তার বাবার সহকর্মী, বন্ধু এবং সৎ মা অভিনেত্রী কারিনার পর্দা-প্রেমিক অক্ষয় কুমারের বিপরীতে রূপালি পর্দায় আসছেন। মজাদার ত্রিকোণ প্রেমের কাহিনি ‘আতরেঙ্গি রে’ ছবিতে সারার সঙ্গে অক্ষয় কুমার ও ধনুশকে দেখা যাবে। এটি আদ্যপান্ত প্রেমের ছবি। ত্রিকোণ প্রেমের এই গল্পের শুরু থেকেই টুইস্ট। অক্ষয় অভিনয় করেছেন বিবাহিতা তরুণী সারার প্রেমিক চরিত্রে।
সারা আলী খানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য অপহরণ করে আনা হয় তামিল ছেলে ধনুশকে। তার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয় সারার। যা কেউই মেনে নিতে পারেনি। অগত্যা দিল্লি এসে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেন তারা। কারণ, সারা যে অন্য কাউকে ভালোবাসেন। ২১ বার বাড়ি থেকে পালিয়েছে সে। সব মিলিয়ে সারার চরিত্র বেশ বর্ণময়। ছবিতে রিঙ্কু সূর্যবংশীর ভূমিকায় রয়েছেন সারা আলী খান। এই ছবির সুবাদেই প্রথমবার অক্ষয়ের সঙ্গে কাজ করলেন সারা।আগামীকাল শুক্রবার ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে ছবিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments