
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ণ লুব্রিক্যান্টস লিমিটেড। সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪০ শতাংশ ক্যাশ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২.১৮ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৩০.৯১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২২৭.৬৩ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ মার্চ ২০২২ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments