শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদফের মার্জিন ঋণে সংশোধন
spot_img
spot_img

ফের মার্জিন ঋণে সংশোধন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারো মার্জিন ঋণে সংশোধন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এতদিন তালিকাভুক্ত কোন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হলে ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন ঋণ সুবিধা পাওয়া যেতো না। এখন থেকে জেড ক্যাটাগরি সিকিউরিটি ছাড়া বিদ্যমান কোন তালিকাভুক্ত সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে কোন বাধা থাকবে না। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোন সিকিউরিটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাবে না। স্টক এক্সচেঞ্জে নতুন তালিকাভুক্ত কোন সিকিউরিটি ক্রয়ের জন্য তা তালিকাভুক্তির তারিখ হতে প্রথম ৩০ দিন কোন মার্জিন ঋণ প্রদান করা যাবে না। জেড ক্যাটাগরি সিকিউরিটি ছাড়া বিদ্যমান কোন তালিকাভুক্ত সিকিউরিটির ক্যাটাগরি পরিবর্তনের ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানে কোন বাধা থাকবে না।

তবে শর্ত থাকে যে, তালিকাভুক্ত কোন সিকিউরিটি জেড ক্যাটাগরি হতে উচ্চতর কোন ক্যাটাগরিতে পরিবর্তনের ক্ষেত্রে  ক্যাটাগরি পরিবর্তনের তারিখ হতে ৭ ট্রেডিং দিবস পর্যন্ত উক্তক সিকিউরটি ক্রয়ের জন্য মার্জিন ঋণ প্রদান করা যাবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments