ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা ব্যাংকের শেয়ার লেনদেন ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামীকাল ৩০ ডিসেম্বর চালু হবে । রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথ বাংলা এগ্রিাকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য ৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক ডিভিডেন্ড।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৯ টাকা। এছাড়া সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৪২টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৫৯ টাকা।
আগামী ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্লাটফর্মে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments