ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্তমানে মালদ্বীপে প্রেমিক টাইগার শ্রফের সঙ্গে নতুন বছর উদযাপন করছেন অভিনেত্রী দিশা পাটানি। সেখানে তোলা নিজেদের রোমান্সের ছবিগুলোও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিয়মিত। যা রীতিমতো ভাইরাল বনে গেছে নেটদুনিয়ায়।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে নতুন বছরে আরো ভালো সুযোগ ও ভালোবাসা প্রত্যাশা করে দিশা লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছো। আশা করছি নতুন বছর আরও বেশি আনন্দ, ভালোবাসা ও সুযোগ নিয়ে আসবে।
দিশার শুভেচ্ছা বাণীর উত্তরে তার সহকর্মী-পরিবার থেকে শুরু করে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতেও দেরি করেননি। তবে সেখানে অনেকে আবার নেতিবাচক মন্তব্যও করছেন! কেউ বলেছেন, কাজের চেয়ে অকাজে তিনি বেশি সময় ব্যয় করছেন!
আবার অনেকে বলেছেন, সালমান তার ভাব বাড়িয়ে দিয়েছে! এ প্রসঙ্গে দিশা বলেন, ‘তারকাদের নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি আমার কাজ নিয়ে সবসময়ই সচেতন। তবে কাজ করতে গিয়ে নিজেকে ফাঁকি দিলে তো হবে না। তাই ভক্তদের বলবো, ভুলে যাবেন না, তারকারাও মানুষ।
তাদেরও জীবন-পরিবার আছে। তাছাড়া একটানা কাজ করতে গেলে মান নিয়েও সমালোচনা তৈরি হয়। তাই আমি সর্বদাই সময় নিয়ে কাজ করার চেষ্টা করি। নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করতে চাই। হতাশ হবেন না, সঠিক সময়েই আমার সিনেমাগুলো পর্দায় আসবে। পাশে থাকুক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments