মঙ্গলবার, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান দিয়ে বছর শুরু করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থান দিয়ে বছর শুরু করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ জানুয়ারি বছর ও সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৭৭.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৪২ শতাংশ বা ৯৬.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫৩.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪৫.৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৬০.৬৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৪ টির, কমেছে ৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৭.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৪৩ লাখ ৬২ হাজার ৫৪২টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৩৬৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৯৪ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ৩০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৩১.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৩২.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৮ টির, কমে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয় ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৭.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৮১৬টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৬২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯২১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৭ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.০৪ শতাংশ বা ৪০১.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৭.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯ টির, কমেছে ৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৬১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৫১৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৩১ কোটি ৪৬ লাখ ২৮ হাজার ৭৫২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments