শুক্রবার, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
spot_img
spot_img

নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের জন্য ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২০ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত তাদের ঢাকা বিভাগে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হল। এতে বলা হয়, নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা ৩ জানুয়ারি ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান/রিপোর্ট করবেন।

বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলেও এতে জানানো হয়।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments