ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৬২০ বারে ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা রবি আজিয়াটার বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮০৮ বারে ৩১ লাখ ৮৭ হাজার ৬৫০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিংয়ের বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৩ বারে ১৯ লাখ ৪৫ হাজার ৪৭৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭০ কোটি ৯২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ থাইয়ের ৯.৯০ শতাংশ, তৌফিকা ফুডসের ৯.৮৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, ফু-ওয়াং ফুডসের ৯.৫৫ শতাংশ, ওয়েস্টান মেরিনের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৬ শতাংশ এবং বাংলাদেশ বিল্ডিংয়ের ৭.৯০ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments