ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের অন্যতম কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আইসিবির কর্পোরেট পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ১ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে আইসিবির মোট ২০ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার আছে। কর্পোরেট পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments