শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্য৭ পদাতিক ডিভিশন, বরিশাল কর্তৃক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
spot_img
spot_img

৭ পদাতিক ডিভিশন, বরিশাল কর্তৃক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: গতকাল ১২ জানুয়ারি ২০২২ তারিখে ৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া সদর দপ্তর বরিশাল এর সার্বিক ব্যবস্থপনায় ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তত্ত্বাবধানে বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা এলাকায় দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।

উক্ত এলাকায় শীতবস্ত্র বিতরন করেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আনোয়ার হোসেন, এএফডব্লিউসি, পিএসি আরও উপস্থিত ছিলেন ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিয়ান অধিনায়ক মেজর তানভীর রশিদ খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর মোঃ সিরাজুল ইসলাম, পিএসসি এবং লেফটেনেন্ট তাজউদ্দিন আহমেদ রৌদ্র। করোনাকালীন এই প্রতিকূল পরিস্থিতিতে সেনাবাহিনীর এরূপ মানব সেবামূলক মহৎ ‌কার‌্যক্রমকে অত্র এলাকার মানুষ অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহন করে এবং ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৭ পদাতিক ডিভিশনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

শীতবস্ত্র বিতরন শেষে ৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যদের মাঝে শীতকালীন প্রশিক্ষনে অংশগ্রহনের সনদপত্র বিতরন করেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments