শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে শেয়ার দর ও লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে শেয়ার দর ও লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ জানুয়ারি সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪১.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ২১.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ১৭.২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০১.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৬.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪১.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৬৩টি শেয়ার ২ লাখ ১১ হাজার ১৫৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪২ কোটি ৮৪ লাখ ১১ হাজার টাকা।

গতকাল ১২ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৫ শতাংশ বা ৫৩.০৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৯৯৬.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৯৪.৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৬০৬.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৮ টির, কমে ২৪৩ টির এবং অপরিবর্তিত রয় ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ২৩.২৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৯৯৫টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৩১৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৬৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪২০ কোটি ৯৫ লাখ ৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৭ শতাংশ বা ৫৬.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৫৩.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৮টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৯ লাখ ৬১ হাজার ৩৯৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৩৫ লাখ ৫ হাজার ৪৮০ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন কমেছে ৩০ কোটি ৫ লাখ ৪৪ হাজার ৮৪ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments