ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে সামান্য ব্যবধানে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৭২ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ ১২৮ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৮৮ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৬৮৯ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩৪৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৪৩৯ টাকার বা ২০.৭২ শতাংশ লেনদেন বেড়েছে।
ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৯.৭৮ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বেড়ে ৭ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে বেড়েছে ডিএসই৩০ সূচক। আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৩ দশমিক ২১ পয়েন্ট বা ০.৫১ শতাংশ বেড়ে ২ হাজার ৬১৬ পয়েন্টে উঠেছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৯.৫৬ পয়েন্ট বা ২.০১ শতাংশ বেড়েছে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ২১৯টির। আর ১৯ টির দাম ছিল অপরিবর্তিত।
অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৩৪৪ কোটি ২৮ লাখ ৯৩ হাজার ৪৩৯ টাকা বা ২০.৭২ শতাংশ বেড়েছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৫৮ হাজার ৩১ কোটি ৯৪ লাখ ২৫ হাজার ৪৫৯ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার ২০৬ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments