
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সিআইবি রিপোর্টের ঋণ তথ্য আরো হালনাগাদ করার লক্ষ্যে সিআইবি ডাটাবেইজ এ Monthly Batch Contribution এর সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ব্যাংক। আজ ১৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এর মহাব্যবস্থাপক মো: আনিছুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মাসিক ব্যাচ ডাটা পরবর্তী মাসের ২০ তারিখের মধ্যে সিস্টেমে আপলোড করার নির্দেশনা রয়েছে। সিআইবি রিপোর্টের ঋণ তথ্য আরো হালনাগাদ করার লক্ষ্যে সিআইবি ডাটাবেইজ এ Monthly Batch Contribution এর সময়সীমা কমানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তদানুযায়ী ২৬ এপ্রিল ২০১৮ তারিখে জারিকৃত সিআইবি সার্কুলার নং – ০১/২০১৮ এর সেকশন ৩ এ নিম্ন লিখিত সংশোধনী আনা হয়েছে:
“জানুয়ারী, ২০২২ ব্যাচ বা তদপরবর্তী প্রতিটি Monthly Batch Contribution পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে।”
এবং ০৪ মে ২০১১ তারিখে জারিকৃত সিআইবি সার্কুলার নং – ০২/২০১১ এর অনুচ্ছেদ ৩ (ক) এ নিম্নলিখিত সংশোধনী আনা হয়েছে:
“সকল ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানকে ১ (এক) টাকা বা তদুর্ধ্ব বকেয়া স্থিতি সম্পন্ন ঋণ তথ্য (পজেটিভ বা নেগেটিভ ক্রেডিট কার্ডের ডাটাসহ) পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে সিআইবি অনলাইন সিস্টেমে আপলোড করতে হবে। ”
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments