সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণইতিবাচক ধারায় পুঁজিবাজার
spot_img
spot_img

ইতিবাচক ধারায় পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৫.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৭ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ৩৫.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৫৫.২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬০৭.৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩২ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ৪০টি শেয়ার ২ লাখ ৬৩ হাজার ৭৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৮৬ কোটি ৭৩ লাখ ৫৩ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ১৬ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ১৯.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫০২.০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৯৮.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮২ টির, কমে ১৫১ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৮.১৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৯৩৬টি শেয়ার ২ লাখ ৫০ হাজার ৯১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫০৬ কোটি ৮০ লাখ ৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৯ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৯ শতাংশ বা ১০১.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৬৬৯.২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪২টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৫ কোটি ২১ লাখ ৭১ হাজার ৭৪১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ৯১২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ২ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৮২৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments