
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (অক্টোবর,২১- ডিসেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( EPS) হয়েছে ২৭.৩৫ টাকা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২২.৬৮ টাকা।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (এপ্রিল’২১-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৯০.০৮ টাকা। গত বছরের একই সময়ে তা ৭৯.৩৫ টাকা ছিল।
শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য(এনএভিপিএস) হয়েছে ৮২.০৪ টাকা।গত বছরের একই সময়ে তা ৫৩.২৫ টাকা ছিল।
সমাপ্ত সময় শেয়ার প্রতি নেট অপারেটিং ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০১.৭৫ টাকা। গত বছরের একই সময়ে তা ১০১.৭৯ টাকা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments