
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনেফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে জমা হয়েছে। আজ ২৬ জানুয়ারি সিডিবিএল এ কোম্পানির বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা সিমেন্ট ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে। গত ৩০ ডিসেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুষ্ঠিত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments