
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় প্রান্তিক (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭.৫২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৯.৪৫ টাকা। এছাড়া নয় মাসে (এপ্রিল’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৩.১৮ টাকা। গত অর্থবছরের এই সময় ছিল ৩৬.০৩ টাকা।
এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩৮.৪৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments