রবিবার, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাত প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষনা
spot_img
spot_img

সাত প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষনা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের সাত প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ১ টাকা।৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ০৪  পয়সা।

ভিআইপিবি এক্সিলারেটেড ইউনিট ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড দেবে।

বিদায়ী বছরে ফান্ডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটের বিপরীতে আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৩ টাকা ৭৪ পয়সা।

ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ড:  ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি এক্সিলারেটেড ইনকাম ইউনিট ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।

ভিআইপিবি গ্রোথ ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৫ পয়সা।

ভিআইপিবি ব্যালান্সড ফান্ড: ফান্ডটি ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছ।

সর্বশেষ হিসাববছরে ভিআইপিবি ব্যালান্সড ফান্ডের ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৩২ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ  লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ  লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা, যা আগের বছর ৮ টাকা ৬ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৬ পয়সা।

আগামী ১৩ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

গ্রামীণফোন লিমিটেড: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত সময়ের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্য মতে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.২৮ টাকা, যা আগের বছর ৩৬.৯৪ টাকা ছিল।

এদিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৬.৯৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪২.৮২ টাকা।

আগামী ২৬ এপ্রিল, সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments