শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিককোভিড-১৯ (করোনা) ভাইরাসে মারা গেলেন ইরানের এমপি
spot_img
spot_img

কোভিড-১৯ (করোনা) ভাইরাসে মারা গেলেন ইরানের এমপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ইরানে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে কোভিড-১৯ (করোনা) ভাইরাস। দেশটিতে এরই মধ্যে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে এবার মারা গেলেন ইরানের সংসদ সদস্য মোহাম্মদ আলী রামাজানি দস্তাক।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) ওই এমপির মৃত্যুর খবর প্রকাশ করেছে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সাবেক রাষ্ট্রদূত হাদি খোসরোশাহী মারা যান।

কোভিডে আক্রান্ত হয়েছেন ইরানের নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার, উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও সংসদ সদস্য মাহমুদ সাদেগির।

প্রতিবেদনে বলা হয়, ‘‘একজন উপ-রাষ্ট্রপতি, উপ-স্বাস্থ্যমন্ত্রী এবং পাঁচজন এমপিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়েছেন।’’

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার সংসদ বন্ধ এবং অভ্যন্তরীণ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments