সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনে পুঁজিবাজার
spot_img
spot_img

টানা পতনে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩১ জানুয়ারি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ১৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৬৫.২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯২৬.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৮১.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৫৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৭৯০টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৪৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২১৫ কোটি ১ লাখ ২০ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ৩৫.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৯৯১.৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৯১.১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.১৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৮৫.১৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃ্দ্ধি পায় ১১৮ টির, কমে ২২৯ টির এবং অপরিবর্তিত রয়ে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩১.০৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৪ লাখ ৮ হাজার ৫৬৮টি শেয়ার ২ লাখ ২১ হাজার ৫৫৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৩৩ কোটি ১৩ লাখ ৩৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১৮ কোটি ১২ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৯০ শতাংশ বা ১৮৬.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৩০৩.০১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৮টির, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২ কোটি ২৭ লাখ ২ হাজার ১৪৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ২৯ লাখ ৫৮ হাজার ৪৭৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ১০ কোটি ৯৭ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments