ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
রবি আজিয়াটা লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আগামী ৭ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.


































Recent Comments