শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর উত্থানে পুঁজিবাজার
spot_img
spot_img

টানা পতনের পর উত্থানে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১ ফেব্রুয়ারি সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৬২.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০২ শতাংশ বা ৭১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৯৭.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৭.৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৮.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯ টির, কমেছে ৯৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬২.৮৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৯৬৮টি শেয়ার ২ লাখ ৩৮ হাজার ৭৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৫২ কোটি ৫৭ লাখ ২৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩১ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ শতাংশ বা ৬৫.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৯২৬.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.২৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৮১.৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫৫৯.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৭২ টির, কমে ২৬৪ টির এবং অপরিবর্তিত রয় ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৮.৯৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৭৯০টি শেয়ার ২ লাখ ৭২ হাজার ৪৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২১৫ কোটি ১ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ ৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২৪০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৫৩৯.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৪টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ ৪৬ হাজার ৪৭৮ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২ কোটি ২৭ লাখ ২ হাজার ১৪৮ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৫ কোটি ৫৫ হাজার ৬৭০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments