বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়আজ নাকানোর দুই মেয়েকে কাছে রাখতে আপিল শুনানি
spot_img
spot_img

আজ নাকানোর দুই মেয়েকে কাছে রাখতে আপিল শুনানি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তাদের মায়ের পক্ষে করা আপিল আবেদনের শুনানি আজ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে এ বিষয়ে আজ শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি ওই দুই শিশুকে কাছে রাখতে মায়ের পক্ষে নিয়মিত আপিল আবেদন (সিপি) করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ওইদিন তিনি বলেন, আমরা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি হাতে পেয়েছি। রায় সংযুক্ত করে নিয়মিত আপিল (সিপি) দায়ের করেছি। এজন্য এই বিষয়ে শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপিল বিভাগের আদালত। এর আগে গত ২৩ জানুয়ারি সকালে আপিল বিভাগ ইমরান শরীফ ও ডা. এরিকো নাকানোর দুই মেয়েকে তাদের মায়ের সঙ্গে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকার আদেশ দেন। তবে মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন। ওইদিন আপিল বিভাগ শুনানিতে বলেন, প্রধান বিচারপতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। প্রধান বিচারপতিকে নিয়ে আমরা এই মামলা শুনব। পরে আদালত শুনানির জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

আদালত বলেন, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আগের আদেশ বহাল থাকবে। এর আগে ৩ জানুয়ারি আপিল বিভাগ আদেশে বলেন, জাপানি দুই শিশুকে তাদের মা নাকানো এরিকোর সঙ্গে ২৩ জানুয়ারি পর্যন্ত রাজধানীর বারিধারার হোটেল ইসকর্ট প্যালেসে থাকবে। তবে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যে কোনো সময় শিশুদের সঙ্গে তাদের বাংলাদেশি বাবা ইমরান শরীফ দেখা করতে পারবেন।

 

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments